Sylhet Today 24 PRINT

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নতুন করে গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০১৫

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এই দাবিতে সিলেটে আন্দোলনেও নেমেছে শিক্ষার্থীরা।

আজ (রবিবার) সকালে ২০১৪-১৫ বর্ষের মেডিকেল পরীক্ষার্থীদের ব্যানারে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এসময় তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাসেঁর ফলে দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে। টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে মেধাহীনরা সহজেই ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যাবন। এর ফলে মেধাহীন ডাক্তার তৈরী হওয়ার সম্ভাবনা রয়ে যাবে।

তাই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল করে পূণরায় পরীক্ষা গ্রহনের মাধ্যমে প্রকৃত মেধাবীদের মেডিক্যাল কলেজে ভর্তির সুয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.