Sylhet Today 24 PRINT

মাধবপুরে তিন কলেজছাত্রীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

মাধবপুর প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে তিন কলেজছাত্রীর আয়োজনে চা শ্রমিকদের মাঝে নারী ফুটবল দলের চূড়ান্ত পর্বের খেলায় চুনারুঘাট বেগম খান নারী টিম চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকালে সুরমা চা বাগানে চূড়ান্ত পর্বের খেলায় সুরমা চা বাগান নারী টিমকে ২-০ গোলে হারিয়ে বেগমখান চা বাগান চ্যাম্পিয়ন হয়।

খেলার আয়োজক কলেজ ছাত্রী সোনিয়া জানান, পিছিয়ে পড়া চা জনগোষ্ঠী এগিয়ে নিতে নারী চা শ্রমিক খেলোয়াড় মধ্যে এ খেলার আয়োজন করা হয়। খেলায় চা বাগান থেকে ৮টি নারী টিম অংশ গ্রহণ করে। চা বাগানে নারী খেলোয়াড় ভাল প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা পেলে তারা খেলা উপহার দিতে পারবে।

প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শাহজাহান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.