সিলেটটুডে ডেস্ক | ০১ ফেব্রুয়ারী, ২০২০
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকে′র পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইউনিয়নের চার শতাধিক শীতার্তদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।
তিনি বলেন, অসহায় শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের সাহাযার্থে সমাজের বৃত্তবানদের যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনেকে এই শীত থেকে কিছুটা মুক্তি পাবে।
সংগঠনের সভাপতি শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছ′র সভাপতিত্বে মো. এহছানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, দরগাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনির উদ্দিন, আমরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম, লন্ডন প্রবাসী শামীম আহমদ, রুহুল আমিন, সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকম′র সম্পাদক এমদাদুল হক সোহাগ।