Sylhet Today 24 PRINT

জুড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুড়ী প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘ কর্তৃক আয়োজিত টিভি এন্ড রৌপ্যকাপ নক আউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) যুব সংঘের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের উপস্থাপনায় ও ইউপি সদস্য শরফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠান সূচনা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দর নূর, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মাস্টার, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংবাদিক জাকির মনির, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, ফুটন্ত গোলাপ যুব সংঘের সদস্য শাকিল আহমদ, রাশেদুজ্জামান, রেদওয়ান আহমদ, শিমুল আহমদ, সাব্বির আহমদ,আমির উদ্দিন, তাওহীদ আহমদ, মইনুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় সূর্যতরুন স্পোর্টিং ক্লাব ক্যাম্পটিলাকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে স্বাধীন বাংলা সমাজ কল্যাণ সংস্থা জুড়ী।

উক্ত খেলায় পুরষ্কার প্রদান করেছেন বরইতলী ফুটন্ত গোলাপ সংঘের সভাপতি প্রবাসী মো. জালাল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.