Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জে মামুন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৭টার দিকে মামুন নবীগঞ্জ ইমামবাড়ী থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজনের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মামুন মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন তার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম (৪৫)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মামুন মিয়া  হবিগঞ্জে জেলার বানিয়াচং উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের করছা গ্রামের মৃত্যু আব্দুর মতিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের  কদর আলীর  ছেলে ওমান প্রবাসী ইকবার মিয়ার লোকজনের সাথে নিহত মামুন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে মামুন নবীগঞ্জ ইমামবাড়ী থেকে বাড়ি ফেরার পথে ইকবার মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে নিহত করে।

এ ব্যাপারে জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জের সার্কেল শেখ মো. সেলিম বলেন, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সুরতহাল তৈরি করে মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.