Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৭ পরীক্ষার্থী

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার (এসএসসি)। পরীক্ষার প্রথম দিনে গোয়াইনঘাটে অনুপস্থিত ছিলো ১৭ জন পরীক্ষার্থী। এ উপজেলায় এসএসসিতে এবার মোট পরীক্ষার্থী ২৬৭৪ জন এবং দাখিলে ২১৭জন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলার এসএসসি পরীক্ষায় ৭টি এবং দাখিলে ১টি সেন্টারের আওতায় আরও ৬টি ভেন্যুতে কোন ধরনের আপত্তিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা।

গোয়াইনঘাটের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গোয়াইনঘাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.