Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা!

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

নিজের বুকে গুলি চালিয়েছে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বিশ্বনাথ থানা পুলিশের এক সদস্য। সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যে ৭টায় থানা কম্পাউন্টের ভেতরে ব্যারাকে ছাদের উপর উঠে  নিজের বুকে গুলি চালান তপু দেবনাথ (১৯) নামের ওই পুলিশ কনস্টবেল।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আংশকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে, পুলিশ সদস্যে বুকে গুলি চালানোর বিষয়টি গোপন রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ। থানা পুলিশ থেকে এ ব্যাপারে কঠোর গোপনীয় অবলম্বন করা হচ্ছে। গুলিতে আহত পুলিশ সদস‌্য অপুর বাড়ি মৌলভীবাজার বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, বিশ্বনাথ থানার একজন পুলিশ সদস্য নিজের বন্দুক দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এখন সে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা খুব সঙ্কটাপন্ন। আমি নিজেও এখন হাসপাতালে আছি। কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছে তা এখনও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.