Sylhet Today 24 PRINT

র‍্যাবের হাতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৫

র‍্যাপিড একশন ব্যাটালিয়ান-৯ (র‍্যাব) এর এক অভিযানিক দলের অভিযানে বন্দরবাজার এলাকা থেকে এক যুবকের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া যুবকের নাম মো. হেলাল আহমেদ (৩৬)। হেলাল খলামাধব, মধ্যবাড়ী, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটের মৃত আব্দুছ সালামের পুত্র।

র‍্যাব-৯ এর এএসপি, সহকারী পরিচালক (মিডিয়া),মাঈন উদ্দিন চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে র‍্যাব- ৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি পংকজ কুমার দে এর নেতেৃত্বে এসএমপি‘র কোতয়ালী থানাধীন “বন্দরবাজার ১নং মহাজন পট্টী সংলগ্ন” এলাকায় অভিযান পরিচালনা করে লক ওয়ার্ল্ড নামীয় স্টীল ম্যাটেরিয়ালস্ দোকান গৃহের সামনে রাস্তার উপর থেকে ইয়াবা ট্যাবলেট -১০০ (একশত) পিস সহ ০১ (এক) জন আসামী মো. হেলালকে গ্রেফতার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.