Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর শাহাজিবাজার এলাকায় বরযাত্রীর গাড়িবহরের সাথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়, পিআপ ভ্যানের সাথে সংঘর্ষে বাছিদ মিয়া (৩৪) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত বাছিদ মিয়া মতিগঞ্জ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরযাত্রী হিসেবে তারা ভুনবীর থেকে শ্রীমঙ্গল শহরের শাদিমহলে কমিউনিটি সেন্টারে আসছিলেন। পথে শাহাজিবাজার এলাকায় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হলে বরযাত্রীর সাথে থাকা মোটরসাইকেল চালক বাছিদ মিয়া (৩৪) গুরুতর আহত হন। প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

তিনি বলেন, পিকআপ ভ্যানের চালক সেলিমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.