Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে দুই কোচিং সেন্টার সীলগালা

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের বিশ্বনাথে দুটি কোচিং সেন্টার সীলগালা করা হয়েছে। সীলগালা কোচিং সেন্টারগুলো হল- উপজেলার সদরে অবস্থিত রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা  ’এডোকেয়ার কোচিং সেন্টার’ ও নতুনবাজারস্থ উপজেলা পরিষদ চত্বরের পাশে অবস্থিত ‘ক্রিয়েটিভ’ কোচিং সেন্টার’।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল উপজেলা সহকারি কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দুটি কোচিং সেন্টার সিলগালা করেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ওই কোচিং সেন্টার দুটি সিলগালা করা হয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.