Sylhet Today 24 PRINT

খাদিমে ওসেক’র উদ্যোগে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০১৫

সামাজিক উন্নয়নমুলক সংস্থা ‘অর্গানাইজেশন ফর সোসিও ইকোনোমিক কো-অপারেশন (ওসেক)’ এর উদ্যোগে সিলেট শহরতলীর খাদিমপাড়া চা বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বাগানের ৯নং বস্তিতে শতাধিক চা শ্রমিকদের হাতে শীতবস্ত্র তুলে দেন ওসেক সদস্যরা।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, সমাজের গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। ওসেক’র মতো সামাজিক সংস্থাগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কোন মানুষই শীতে কষ্ট পাবে না।

শীতবস্ত্র বিতরণকালে ওসেক’র সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমান জসিম, মিজান মুন্না, কামরুল হাসান, সঞ্জয় চৌধুরী, সাজু মিয়া, জয়াশীষ দাস লিটন, শুয়াইবুর রহমান, হানিফ হোসাইন, রাহেল আহমদ প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.