Sylhet Today 24 PRINT

দিরাইয়ে গোলাগুলির মামলার ৩ আসামি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামের দুপক্ষের বন্দুকের গোলাগুলি মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়বাঙ্গালী গ্রামের মৃত আলীম উল্লাহর পুত্র ময়জুল হক, আব্দুল মালিকের পুত্র মসাহিদ মিয়া, মৃত সমেদ উল্লাহর পুত্র কলম উল্লাহ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল মালিক- ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলী- বোরহান মিয়ার লোকজনের মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছে, এরই যের ধরে বুধবার দুপক্ষ বন্দুক যুদ্ধে লিপ্ত হলে উভয় পক্ষের অন্তত ১২জন গুলিবিদ্ধ হয়, শুক্রবার জাহির আলী-বুরহান মিয়ার পক্ষের মিলন মিয়া বাদী হয়ে ইউপি সদস্য মনু মিয়া কে প্রধান আসামী করে ৩০ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করলে দিরাই থানা পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.