Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জের রেল স্থাপনা পরিদর্শন করলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শন করছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শন পরিদর্শনে  তিনি। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান রেল স্থাপনার পাশে ধলাই নদীও পরিদর্শন করেন মন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ের অনেক পুরনো রোপওয়ের অবস্থা দেখতে সরেজমিনে দেখতে গিয়ে সকালে ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকার ধলাই নদীও ভ্রমণ করেন রেলমন্ত্রী।

সেখান থেকে তিনি রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়ক পথে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের একমাত্র স্লিপার কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.