Sylhet Today 24 PRINT

ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সিলেটে ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও সিলেটের এক উপজেলায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে নকল করা ও মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রে দুই ছাত্রকে এবং উপজেলার টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করায় আরও এক ছাত্রকে বহিষ্কার করা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর, গোবিন্দপুর ও দেবপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.