Sylhet Today 24 PRINT

দিরাই সর্বদলীয় সম্প্রীতি কমিটির কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান

দিরিই প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দিরাই উপজেলা সম্প্রীতি কমিটির (পিএফজি) উদ্যোগে দিরাই উপজেলার হাওর রক্ষা বাধের কাজ যথাসময়ে শেষ করাসহ বিভিন্ন দাবিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহর কাছে স্মারকলিপি তুলে দেন কমিটির নেতৃবৃন্দ ।

এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্প্রতি  কমিটির উপজেলা এম্বাসেডর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ দৌলা, এম্বাসেডর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার, দিরাই সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, কমিটির সদস্য আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, কমিটির সদস্য উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম, সেলিম মিয়া, যুবলীগ নেতা ময়না মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.