Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’ অরিয়েন্টেশন অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

‘থাকলে শিশু সুরক্ষিত, উন্নয়ন হবে অর্জিত’ স্লোগানে শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু সহায়তায় বিষয়ক ফোন চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’এর অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা বা নির্যাতন প্রতিরোধ, শিশু পাচার রোধে জরুরি সহায়তা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও শিশুবিবাহ রোধে সহায়তা, শিশুদের আইনি সেবা পেতে সহায়তা পেতে ‘১০৯৮’ নাম্বার গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানেই শিশুরা অধিকার থেকে বঞ্চিত, সেখানেই ‘১০৯৮’ নম্বরে কল দিতে বলা হয় সবাইকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন‘র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূঁইয়া‘র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সিলেটের পরিচালক সনজিৎ কুমার সিংহ, বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রফিক, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ বশির উদ্দিন, সহকারি কমিশনার ভূমি ফারুক হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, আমিনুর রশিদ, মো. ইয়াহিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল প্রমুখ।

‘১০৯৮’এর সেবাগুলো হচ্ছে শিশুর প্রতি সহিংসতা বা নির্যাতন প্রতিরোধ, শিশু পাচার রোধে জরুরি সহায়তা, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও শিশুবিবাহ রোধে সহায়তা, শিশুদের আইনি সেবা পেতে সহায়তা, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুকে উদ্ধার, টেলিফোনে তথ্য ও কাউন্সেলিং সেবা, শিশুর সুরক্ষায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে পরামর্শ ও বিদ্যমান যেকোনো সামাজিক সুরক্ষায় সেবা পেতে সহায়তা প্রদান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.