Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি মামলাসহ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারের এমরান কমিউনিটি সেন্টারের সামন থেকে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম বাবুল আহমদ। সে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ (উত্তর মাঝভাগ) গ্রামের মৃত আব্দুল মুতলিব ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে একদল পুলিশ হেতিমগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় বাবুল আহমদকে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.