Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা সহ জন পান তাঁতি (২২) ও আলন বাড়াই (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জন পান তাঁতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার বকুল পান তাঁতির ছেলে এবং আলন বাড়াই একই জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের মধু বাড়াই এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ জন পান তাঁতি ও আলন বাড়াই'কে আটক করে।

এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান  তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.