Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে গাঁজাসহ আটক ২

জামালগঞ্জ প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পাগলা বাজারস্থ মাছ বাজারের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের চেরাগ আলীর ছেলে মো. সুরুজ আলী (২৬) এবং একই গ্রামের মো. নুরুল আমিনের ছেলে মো. পারভেজ (২৪)।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনূর রশিদ চৌধুরী বলেন, আমরা পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছি। আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.