Sylhet Today 24 PRINT

সিলেটে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটে পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ সেলিম আহমদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম আহমদ (৩৮) সিলেটের শাহপরান থানার বালুচর এলাকার আব্দুল খালিকের ছেলে।

এ ঘটনায় এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

অপরদিকে সোমবার পৃথক আরেক অভিযানে চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার মীরেরগাওয়ের প্রয়াত আমীর আলীর ছেলে মো. সাইদুর রহমান (৪০), গালমশাহ গ্রামের প্রয়াত মন্নান মিয়ার ছেলে মো. সোনাই মিয়া (৬৫), বানাগাও গ্রামের প্রয়াত দুদু মিয়ার ছেলে ময়না মিয়া (২৫) ও আখালিয়া বড়বাড়ীর প্রয়াত সোনা মিয়ার ছেলে রাজন আহমদ সাদ্দাম (২৬)।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.