Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সু-সেবা নেটওয়ার্ক কমিটির সভা

দিরাই প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে সু-সেবা নেটওয়ার্ক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে সু-সেবা নেটওয়ার্কের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সু-সেবা নেটওয়ার্ক কমিটির উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিসিয়েটিভ প্রকল্প কর্মকর্তা বিকাশ সাহার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত চক্রবর্তী, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

বক্তব্য রাখেন সু-সেবা নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি রানিয়া বেগম, সাধারণ সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, কোষাধ্যক্ষ মিনুয়ার বেগম, সদস্য ফাতেমা আক্তার, আছমা বেগম, নার্গিস আক্তার প্রমুখ।

সু-সেবা নেটওয়ার্ক কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি ছালেমা বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.