Sylhet Today 24 PRINT

বুধবার ও বৃহস্পতিবার সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট মহানগরী এবং আশপাশের এলাকায় বুধবার ও বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে কোনো গ্যাস সরবরাহ করা হবে না। তবে ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমা এর আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.