Sylhet Today 24 PRINT

ঢাকা দক্ষিণে তুলার গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজারে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে দেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ বাজারের ঠাকুর বাড়ির পুকুর পারের মেসার্স চুনু বেডিং এর তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট আলমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সার্ভিসের আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মেসার্স চুনু বেডিং এর সত্ত্বাধিকারী নজরুল ইসলাম চুনু মিয়া জানান, তার গুদামে থাকা দুটি তুলার মেশিন সহ ৬/৭ লাখ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, গত সোমবার দুই ট্রাক তুলা গুদামে আনা হয়েছিল। এই অগ্নিকাণ্ডে তার সবকিছু ছাই হয়ে গেছে, তিনি নিঃস্ব হয়ে গেছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.