Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের শিমুলতলা গ্রামে সরকারের চলমান গুচ্ছগ্রাম নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফজলুল কবির।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা সদরের অদূরে প্রকল্পের গুচ্ছগ্রাম নির্মাণ কাজ পরিদর্শন করে তিনি কাজের অগ্রগতি সম্বন্ধে অবহিত হন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম নুর হোসেন নির্জর, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কল্যাণব্রত চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.