Sylhet Today 24 PRINT

দিরাইয়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

দিরাই প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও এর পরামর্শ অনুসরণ করে সুনামগঞ্জের দিরাইয়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে সচেতন থাকতে তিন দিন ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপ।

কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিরাই সরকারি কলেজ, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক কলেজ এবং সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য দেন দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, প্রভাষক সন্দীপন দাস, প্রভাষক অঞ্জন দাস, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, প্রভাষক গুণসিন্ধু বৈষ্ণব, প্রভাষক লিংকন ভৌমিক, প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, প্রভাষক খালেদা বেগম, প্রভাষক জুয়েল রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দিরাই থানা পাবলিক গ্রুপের সহ অর্থ সম্পাদক হাফিজ লোকমান, তথ্য প্রযুক্তি সম্পাদক রোম্মান আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক লিমন আহমেদ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েম, সহ সমাজকল্যাণ সম্পাদক ইজাজুর রহমান ফাহিম, সহ সাংস্কৃতিক সম্পাদক আমজাদ সরদার প্রমুখ।

বক্তারা বলেন সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে সৃষ্টি হওয়া বর্তমানে সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী একটি ভাইরাসের নাম করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো হাজার হাজার মানুষ চিকিৎসাধীন। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটা দেশ এই ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য চীনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আতঙ্কের বিষয় হচ্ছে এই ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক ভ্যাকসিন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। যদিও বাংলাদেশে এই ভাইরাসের  এখনো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তার পরেও সবাই কে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.