Sylhet Today 24 PRINT

সরকারি উচ্চ বিদ্যালয়ে টেনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ এই স্লোগানকে ধারণ করে সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে এবং অন্যকে বাঁচাতে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের (টেন) সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে।
 
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নিকুলিন চাকমা, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)আবুল খয়ের  ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক চরিত্রবান সমাজপতি।
 
সভায় সকলের উপস্থিতিতে ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস হাফসাকে সভাপতি ও ১০ম শ্রেণীর ছাত্র আহমদ জাকারিয়া সামিকে সাধারণ সম্পাদক করে ১২ (বার) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যগণ নিম্নবর্ণিত ১০ (দশ) টি ট্রাফিক নিয়ম নিজেরা পালন করবেন এবং অন্যদেরকে পালন করতে উৎসাহিত করবেন। নিয়মগুলো হলো -
১.রাস্তায় চলাচলের সময় ফুটপাত ব্যবহার করব।
২.ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে প্রান্ত ঘেঁষে হাঁটব।
৩.রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন/হেডফোন ব্যবহার করব না।
৪.রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার করব।
৫.ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং না থাকলে ডানদিকে, বামদিকে দেখে সাবধানতার সাথে রাস্তা পার  হবো। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নিব। কোন অবস্থাতেই তাড়াহুড়া করব না।
৬.রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড় দিব না।
৭.চলন্ত যানবাহনে উঠবো না, চলন্ত যানবাহন থেকে নামব না।
৮.যানবাহন থেকে নামার সময় অবশ্যই বাম পা সামনে দিয়ে নামব।
৯.প্রাপ্ত বয়স্ক (১৮ বছর) হওয়ার পর ট্রাফিক আইন মেনে যানবাহন চালাব।
১০.ট্রাফিক সাইন, ট্রাফিক আইন জানব, মানব।
তাছাড়া কমিটির কর্মসূচির মধ্যে রয়েছে মাসের প্রথম রবিবার এসেম্বলিতে উপরোক্ত ১০টি নিয়ম পাঠ করা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.