Sylhet Today 24 PRINT

মাধবপুরে ফেনসিডিলসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কিসহ মো. ইমাম হোসেন ইমন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কিসহ মো. ইমাম হোসেন ইমনকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো. আসাদ মিয়া পালিয়ে যায়।

ইমাম হোসেন ইমন নরসিংদী জেলার সদর উপজেলার উত্তর সুবারপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং তার সহযোগী মো. আসাদ মিয়া নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুড়ের পাড় গ্রামের মৃত আহাম্মদ মেম্বারের ছেলে।

এ সময় পুলিশ মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল (ঢাকা মেট্রো-গ-২১-৪২৭১) আটক করে।

পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.