Sylhet Today 24 PRINT

মেয়র আরিফের সাথে কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিসিকের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে চলমান কথা বলেন মেয়র।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বজায় রেখে নাগরিক সেবার মানোন্নয়নে কানাডা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে জানান ঢাকাস্থ কানাডার হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি এন্ড ভাইস-কনসাল আন্দ্রেয়া ল্যাপয়েন্ত।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বকস লিপন, ইলিয়াসুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, ছয়ফুল আমীন বাকের ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.