Sylhet Today 24 PRINT

মেয়রের সাথে সিলেট আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মেয়র সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

সিলেট সিটি করপোরেশনের উন্নয়নের আইনজীবী সমিতির সহযোগিতা কামনা করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন সিসিকের উন্নয়ন অগ্রগতি এবং নাগরিক সেবা দানে সিসিকের সকল কার্যক্রমে আইনজীবীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম, যুগ্ম সম্পাদক মো. হুমায়ূন রশীদ শোয়েব, এম আর খান মুন্না, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সহ-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, রেদওয়ানুল ইসলাম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আজমল হোসেন, লাইব্রেরি সম্পাদক মো. তানভীর আখতার খান, সহ-সম্পাদক আবু ফাহাদ, সহ-নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী ও প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.