Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরের নিখোঁজ মাদ্রাসা ছাত্রের খোঁজ মিলেছে

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

কোন কিছু না বলে বাড়ি হইতে বেরিয়ে যাওয়া নিখোঁজ শিশু গোলাম কিবরিয়ার (১৩) খোঁজ মিলেছে। ৫ দিন পর বুধবার (১২ ফেব্রুয়ারি) গোলাম কিবরিয়ায় ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিকেল তিনটার দিকে সিলেট রেল স্টেশন এলাকায় ঘোরাঘুরির সময় তাকে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বনিক বলেন, গত ২/৩ মাস যাবত শিশু গোলাম কিবরিয়া মাদ্রাসায় যাচ্ছিল না। তাই তার মা তার উপর ক্ষিপ্ত হয়ে দমক দেন এবং ভাত খেতে না দেওয়ায় মনের অভিমানে বাড়ী থেকে বের হয়ে সিলেট শহরে চলে যায়। এতদিন সে সিলেট রেলওয়ে স্টেশনে রাত্রিযাপন করে।

তিনি বলেন, এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সোমবার (৭ ফেব্রুয়ারি) শিশুটি নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে তাদের পরিবার। পুলিশ গোলাম কিবরিয়া নিখোঁজ হওয়ার সময় সাথে থাকা ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খোঁজ পেতে সক্ষম হই। গোলাম কিবরিয়াকে তার মা মোছা. আছমা বেগমের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.