Sylhet Today 24 PRINT

সিলেটে গণধর্ষণ মামলার দুই আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট শহরতলী থেকে গ্রেপ্তার হওয়া গণধর্ষণ মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়।

বুধবার রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার গালিমশাহ ও ভগতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গালিমশাহ গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল কাদির বাদশাহ (২৫) ও ভগতিপুর গ্রামের মৃত মতলিব আলীর ছেলে মুহিবুর রহমান (৩০)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, গত ৪ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে খসরপুর গ্রামের একটি মাঠে গণধর্ষণের শিকার হন এক তরুণী।

এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা। পরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ জানান, বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.