Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২০

কুমারপাড়া ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বিভিন্নস্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।

তিনি জানান, শনিবার যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, মৌসুমী আ/এ, ভাইয়ারপাড়া এভারগ্রীন আ/এ, ইবনেসিনা হাসপাতাল, আগ্রা কমিউনিটি সেন্টারের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে সংস্কার ও মেরামত কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.