Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মোস্তাক চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের পৌর এলাকার রণকেলী মডেল ক্লাবের আয়োজনে মোস্তাক চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান চৌধুরী দারার সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার হুমের আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য জাহান-ই-নুরী চৌধুরী রাহেল, ইয়াজদান চৌধুরী, সমাজসেবী তোফায়েল আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি কামরান হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাহেল আহমদ চৌধুরী, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন শামিম আহমদ ও শেখ জিয়া উদ্দিন উদ্বোধনী খেলায় এস এম টেলিকম গোলাপগঞ্জ ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে হঠাৎ আক্রমণ ফুটবল একাদশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.