Sylhet Today 24 PRINT

গোল্ডেন জিপিএ-৫ পেলো কুলাউড়ার তায়্যিবা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২০

সম্প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেলো কুলাউড়ার কাদিপুরের কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া তায়্যিবা।

তায়্যিবা উপজেলার কাদিপুর ইউনিয়নের সারোয়ার আহমদ ও মোছা. কুলসুমা জান্নাত রিপা দম্পতির বড় মেয়ে।

সে কাদিপুর এলাকার সৈয়দ ইরশাদ আজমল কিন্ডার গার্টেন থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.