Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমলগঞ্জ সংবাদদাতা |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে শেলু মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শেলু মিয়া মইদাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মইদাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি আব্দুল মোতালিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সবার অজান্তে একা একা বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায় শেলু। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভেসে ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.