Sylhet Today 24 PRINT

মাধবপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের নেতৃত্বে শাহপুর পুরাতন বাজার থেকে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার জানান, শাহপুর পুরাতন বাজার থেকে মহাসড়ক পর্যন্ত সরকারি খালের জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল সে গুলো উচ্ছেদ করা হয়েছে।

এ সময় মাধবপুর থানা পুলিশ সহ কানুনগো আব্দুল মান্নান পাটোয়ারী, সার্ভেয়ার শহিদুল ইসলাম, তহশিলদার নারায়ণ চন্দ্র দেব উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.