Sylhet Today 24 PRINT

অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অলিপুর হাসান বিল্ডিং এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শিল্পাঞ্চল প্রেসক্লাবের সভাপতি শেখ শাহাউর রহমান বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান ডিউকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন চৌধুরী, সৈয়দ শাহান শাহ পীর, মীর আব্দুল কাইয়ুম, সুশীল চন্দ্র দাশ, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, ফয়সল আহমেদ পলাশ, মামুন খান কিবরিয়া, এইচ আর রুবেল, ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন সম্রাট, সৈয়দ তাজিন, জহিরুল ইসলাম লিটন পাঠানসহ ক্লাবের সকল সদস্য।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির মো. লাল মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালুকদার রিহাদ রতন, মোহন মেম্বার, সজল আহমেদ সিপন, মো. হাসান মিয়া, ফজলু মিয়া, মিরাজ আলী শাহ প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবুবক্কর সিদ্দিক।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.