Sylhet Today 24 PRINT

ছাতকে এক গাভীর ৩ বাচ্চা প্রসব

ছাতক প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ছাতকে একটি গাভী ৩টি বাচ্চা প্রসব করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত কৌতূহলী মানুষ নোমান আহমদের বাড়িতে ভিড় জমায়। এক সাথে জন্ম দেয়া তিনটি বাচ্চার মধ্যে দুটি পুরুষ ও একটি মহিলা বাচ্চা।

এদিকে উপস্থিত বয়োবৃদ্ধসহ এলাকার লোকজন এটিকে একটি বিরল ঘটনা বলে মন্তব্য করছেন। তাদের মতে একটি গাভী একটি বাচ্চা জন্ম দিতে শুনেছেন। কিন্তু এক সাথে এভাবে তিনটি বাচ্চা জন্ম দেয়া এটি প্রথম তাদের চোখের সামনে দৃশ্যমান হলো।

গাভীর মালিক নোমান আহমদ, রোববার সকাল সাড়ে ১১টায় দিকে তার গৃহপালিত গাভী এক সাথে পর পর তিনটি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.