Sylhet Today 24 PRINT

সিলেটে বইপড়া উৎসবের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠেয় জেলা পরিষদ সিলেট বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় নগরীর লামাবাজারস্থ মদন মোহন কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছরের নির্বাচিত শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ থেকে পরীক্ষায় অংশ নেবে।

দুটি বিভাগে শিক্ষার্থীরা পৃথক প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। পরীক্ষায় বই গ্রহণকারী সকল শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে। আগামী মার্চে পুরস্কার বিতরণের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.