Sylhet Today 24 PRINT

হেমচন্দ্র ভট্টাচার্য স্মারকগ্রন্থ অনির্বাণ’র প্রকাশনা বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২০

সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কাজী নজরুল অডিটরিয়ামে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, প্রয়াত আবৃত্তি গুরু, নাট্যজন হেমচন্দ্র ভট্টাচার্য্যরে বর্নাঢ্য জীবন-কর্ম নিয়ে অপূর্ব শর্মা ও মুনিরা পারভীন সম্পাদিত স্মারকগ্রন্থ অনির্বাণ-এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংশ্লিস্টদের উপস্থিতি কামনা করেছেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.