Sylhet Today 24 PRINT

সংবাদ সম্মেলন অভিযোগ: বিষ খাইয়ে হত্যা প্রচেষ্টার মামলা, হয়রানীর শিকার গৃহবধু

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে বিষ খাইয়ে হত্যাপ্রচেষ্টার অভিযোগে মামলা দিয়ে উল্টো হয়রানীর শিকার এক গৃহবধূ। আসামীরা রগ্রেফতার না হওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। পাশাপাশি তদন্ত কর্মকর্তাও তাকে হয়রানীর হুমকি দিচ্ছেন। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দক্ষিন সুরমার পিরোজপুরের ফ্রিল্যান্স ফটোগ্রাফার লিজা তালুকদার।

 অভিযোগে প্রকাশ, লিজা তালুকদার এ বছরের এপ্রিল মাসের প্রথমে  সিলেট নগরীর বন্দবাজারস্থ আজাদ রেষ্টুরেন্টে বসে গোপনে মাদকসেবীদের ফটো তুলছিলেন। রেষ্টুরেন্টের ম্যানেজার তা দেখে কৌশলে চায়ের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে তাকে হত্যার চেষ্টা করেন। চা পান করার পরই অসুস্থতা বোধ করলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর তার খাদ্যে বিষ মেশানো হয়েছিল বলে ডাক্তার অভিমত ব্যাক্ত করেন।

সুস্থ হয়ে লিজা  প্রথমে সিলেট কোতয়ালী থানায় এবং পরে আদালতে অভিযোগ দেন। আদালতের আদেশে কোতোয়ালী পুলিশ তার মামলা রেকর্ড করে। মামলায় আসামী করা হয় নগরীর বন্দরবাজারস্থ আজাদ রেষ্টুরেন্টের ম্যানেজার শাহীন আহমদ, বয় রুহুল আমিন ও দক্ষিন সুরমার মোগলাবাজারের তুরুকখলার মিয়াধনের পুত্র রুবেলকে। মামলার পরও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। সম্প্রতি তদন্তকারী কর্মকর্তা মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে উল্টো তাকে হয়রানীর হুমকি দিয়েছেন। লিজা তালুকদার তার এহেন অভিযোগের কথা সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ বিভিন্ন মহলকে লিখিত আকারে অবহিত করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিযেছেন।  সংবাদ সম্মেলনে লিজা মামলার সুষ্টু তদন্তসহ তার জীবনের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সকল মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.