Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা অনিল তালুকদারের শয্যাপাশে সহযোদ্ধারা

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২০

ভাটিবাংলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির আহ্বায়ক অসুস্থ বীর মুক্তিযোদ্ধা অনিল দাশ তালুকদারকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে দেখতে গেছেন একাত্তরের তার যোদ্ধারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা খোঁজখবর নেন ও আশু সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, টেনাই উল্লাহ, আব্দুর রহিম, রতীশ চন্দ্র রায়, মন্টু দাস অনন্ত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.