Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে গোলাপগঞ্জের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এরপর একে একে থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ পৌর পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.