Sylhet Today 24 PRINT

নাগরিক সমাবেশে যোগ দিতে হবিগঞ্জ আসছেন সুলতানা কামাল

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০২০

নাগরিক সমাবেশে যোগ দিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা)  সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল রোববার (২৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জ আসছেন।

পুরাতন খোয়াই নদী উদ্ধার দ্রুত সম্পন্ন করার দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকাল ৩টায় স্থানীয় আর.ডি হল প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও পুরাতন খোয়াই নদী উদ্ধার ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এই কর্মসূচীর আয়োজন করেছে।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। সমাবেশে আরও বক্তব্য রাখবেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

পুরাতন খোয়াই নদী উদ্ধার দ্রুত সম্পন্ন করে হবিগঞ্জের জলাবদ্ধতা সমস্যার সমাধান কল্পে একটি সুন্দর আধুনিক শহর গড়তে সর্বস্তরের জনগণকে নাগরিক সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.