Sylhet Today 24 PRINT

নগরীতে বনফুলসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

নগরীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ১২ থেকে নগরীর জিন্দাবাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন এবং জিয়াউল ইসলাম চৌধুরী।

অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর স্নিগ্ধেন্দু সরকার। ২টি রেষ্টুরেন্ট ও বনফুলের শো-রুম থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির ইসলাম রেষ্টুরেন্টে ৫ হাজার টাকা, মা রেষ্টুরেন্টে ১ হাজার টাকা ও জিন্দাবাজার পয়েন্টে অবস্থিত বনফুল কনফেকশনারি হাউসে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.