Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াত নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত নেতা আব্দুল কুদ্দুস মারজান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সুজানগর ইউপির সালদিগা গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র।

মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস মারজান দক্ষিণভাগ এলাকায় চলতি বছরের সিএনজি অটোরিক্সা পুড়ানো মামলার (নং-১১, ২২/১৫) চার্জশীট ভুক্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ধরণের নাশকতামূলক কাজের জন্য অর্থ যোগান ও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান আব্দুল কুদ্দুস মারজানকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.