Sylhet Today 24 PRINT

‘ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

মাধবপুর প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দীর্ঘ সংগ্রামের মধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি। সর্বত্র বাংলা ভাষার ব্যবহার করা প্রয়োজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ধর্মঘর ডিগ্রী কলেজের স্বেচ্ছাসেবী সংঘটন আলোর অনির্বাণ এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

কলেজের অধ্যক্ষ আলী আজগরেরর সভাপতিত্বে ও সাংবাদিক আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আরা হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম, পুলিশের সিলেট বিভাগের অতিরিক্ত উপমহাপরির্দশক জয়দেব কুমার ভদ্র ,মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.