Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে কিশোরী নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১২ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ আঁখি আক্তার দক্ষিণ সুরমার ঝালোপাড়া স্কুল রোডের সুমি আক্তারের মেয়ে। এ ঘটনায় নিখোঁজের মা সুমি আক্তার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং নং ১০১৯, তাং ২৪/০২/২০২০।

সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, আঁখি আক্তার গত ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টার দিকে কাউকে কিছু না বলে ঝালোপাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য অনেক জায়গায় খোজাখোজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল হলুদ রঙের ওরনা, লাল ও সাদা রঙের কামিজ, রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, লম্বায় আনুমানিক ৫ ফুট।

নিখোঁজ আঁখি আক্তারের মা সুমি আক্তার মেয়ে সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.