Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৩ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জের ছাতকে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় ছাতক-সিলেট সড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক কাভারভ্যানকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে সিলেটে যাওয়ার পথে হাসনাবাদ নামক স্থানে একটি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা যাত্রী হরি বাবু, জলি রাণী দাস ও মুহিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে অটোরিক্সা চালক মারা যায়। তার নাম পাওয়া যায়নি। দুর্ঘটনা আহত অপর একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ছাতক উপজেলার হাসনাবাদ নামক স্থানে ছাতক থেকে তামাবিলগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিলেট থেকে ছাতকগামী যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার তৎপড়তা চালাতে ঘটনাস্থলে পৌছলে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.