Sylhet Today 24 PRINT

সোবহানীঘাটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২০

নগরীর সোবহানীঘাটে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এসএমপি’র ট্রাফিক বিভাগের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ‘আসুন গড়ি শপথ করি অঙ্গীকার, সকলে মিলে সকল প্রতিবন্ধকতা করি দূর, দুর্ঘটনা কমিয়ে আনি, আমার সড়ক আমি রাখি পরিস্কার’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার, সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সিলেটের সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম দুলাল।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক বদিউল আসিন চৌধুরী, পরিদর্শক মাহবুব রাব্বানী, নিসচা মহানগরের সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সুবহানীঘাট সবজি বাজার ট্রেড সেন্টারের সহসভাপতি মো. কয়ছর আলী, সিলেট জেলা ট্রাক মিনিবাস শ্রমিক ইউনিয়নের ১ম মেম্বার মো. শরিফ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.